অস্ট্রেলিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

২০ মে ২০২৪, ০৮:০৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড নিচ্ছে ফারহান

চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড নিচ্ছে ফারহান © সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক জাতীয় কোরআন প্রতিযোগিতা-২০২৪ এ প্রথম হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কিশোর ফারহান জাহিন। শনিবার (১৮ মে) সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে আল তাজকিরাহ ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী এ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়ে ৩ হাজার ডলারসহ ন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ফারহান জাহিন। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ভিক্টোরিয়া স্টেটের হাফসা বতুল ও তৃতীয় হয়েছেন সালমান মোহাম্মদ।

এদিন অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্য থেকে আগত বিপুল সংখ্যক স্কুলশিক্ষার্থী প্রতিযোগীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার পর বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হয়েছে।

প্রবাসী মুসলিমদের সামাজিক সংগঠন ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) এর অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান আল তাজকিরাহ ইনস্টিটিউট চলতি বছরের পবিত্র রমজান মাসে দ্বিতীয়বারের মতো পুরো অস্ট্রেলিয়া জুড়ে শিশু-কিশোরদের জন্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে।

২০২৪ সালে দ্বিতীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশ নেয়। একই প্রতিযোগিতায় দুই পারা কোরআন মুখস্ত করায় অংশ নেয় ৩৫০ জনেরও বেশি প্রতিযোগী।

রমজান মাসে সারা অস্ট্রেলিয়ায় প্রায় ৫০টি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ও ৩০টি মসজিদ এ প্রতিযোগিতায় যুক্ত ছিল। পুরো প্রতিযোগিতা কর্মসূচিতে বিচারক ও আয়োজক হিসেবে ছিলেন ৭০ জনেরও বেশি ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইমাম।

প্রতিটি রাজ্য থেকে তাজবীদসহ পবিত্র কোরআন শরীফের দুই পারা মুখস্ত তেলাওয়াতের প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে জাতীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬