চাকরির পরীক্ষা দিতে গিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজ

০৩ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৬ PM
মাহমুদ আলম আরিফ

মাহমুদ আলম আরিফ © ফাইল ছবি

গাজীপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন মাহমুদ আলম আরিফ (২৯) নামে এক যুবক। তিনি ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকার বাসিন্দা। তিন দিন পেরিয়ে গেলেও আরিফের খোঁজ না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবার। 

মাহমুদ আলম আরিফ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন।

নিখোঁজ আরিফের স্ত্রী জান্নাত মিশু বলেন, আমার স্বামী মাহমুদ আলম আরিফ বুধবার (৩১ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ময়মনসিংহের বাসা থেকে গাজীপুরে একটি লেদার কোম্পানিতে চাকরির পরীক্ষা দেওয়ার উদ্দেশে বের হন। বাসে যাত্রাপথেও তার সঙ্গে আমার কথা হয়েছে। ফেসবুকে সেলফিও দিয়েছে কিন্তু সকাল ৯টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। 

আরও পড়ুন: মাঝরাতে প্রাইভেটকার চাপায় মারা গেলেন চবি শিক্ষক

এ ঘটনায় নিখোঁজের পরের দিন বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ট্র্যাকিংয়ে দেখা গেছে আরিফের মোবাইল সংযোগটি সবশেষ ঢাকার উত্তরায় ছিল। ঘটনাটি ঢাকার তবুও আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। 

 

এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬