ভবিষ্যতে র‍্যাংকিংয়ে দৃষ্টান্ত স্থাপন করবে জবি: উপাচার্য

১৭ জুন ২০২২, ০৮:৪১ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, ভবিষ্যতে জবি র‌্যাংকিংয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ওয়ার্ল্ড র‍্যাংকিং-২০২৩ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জবি উপাচার্য বলেন, এখন তো জগন্নাথের রসায়ন বিভাগ বাংলাদেশের মধ্যে শীর্ষে। বাকিগুলোও হবে আশা করি। এসব দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, ধীরে ধীরে হয়ে যাবে।

অধ্যাপক ইমদাদুল হক বলেন, র‌্যাংকিং অনেক সেক্টরের ওপর নির্ভর করে হয়। গবেষণা, প্রকাশনা বিভিন্ন কিছু। গবেষণায় বরাদ্দ বাড়ানো হয়েছে, গবেষকদের উৎসাহ দিচ্ছি। র‌্যাংকিং তো বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে হয়। আর র‌্যাংকিংয়ে শুধু আমরা নই, ঢাকা বিশ্ববিদ্যালয়ও তো নেই।

আরও পড়ুন: র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল নিচেই নামছে

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ওয়ার্ল্ড র‍্যাংকিং-২০২৩ প্রকাশ করা হয়। একাডেমিক খ্যাতি, চাকরির বাজারে সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতের ভিত্তিতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং করে প্রতিষ্ঠানটি।

এ র‍্যাংকিংয়ে বিশ্বসেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। তবে, গত বছরের মতো এবারও ৮০১ থেকে এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

২০১২ সালে কিউএস র‍্যাংকিংয়ে ঢাবির অবস্থান ছিল ৬০১-এর মধ্যে। ২০১৪ সালে তা পিছিয়ে ৭০১তম অবস্থানের পরে চলে যায়। ২০১৯ সালের তালিকায় ঢাবির অবস্থান আরও পেছনের দিকে চলে যায়। ২০২১ সালে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৮০১ থেকে এক হাজারের মধ্যে।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close