স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল

০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশের মহনগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে অংশীজনদের মতামত নিতে সভা ডাকা হয়েছে। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) অংশীজনদের মতামত নেওয়া হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির তথ্য অনুযায়ী রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার দুপুর দেড়টা থেকে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হবে।

চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নিমিত্ত সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। আগামী ৮ এপ্রিল দুপুর দেড়টায়টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়েছে, এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন। এছাড়া এ সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবরা উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ করা হয়েছে

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬