এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায় ফেল করা ১২ শিক্ষার্থী

০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৯ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর © টিডিসি সম্পদিত

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) নির্বাচনী পরীক্ষায় ফেল করা ২৪ শিক্ষার্থীর মধ্যে ১২ জন এবার চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশ্ববর্তী বিবি স্কুল অ্যান্ড কলেজে টিসি নিয়ে তারা এ সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে।

জানা গেছে, আসন্ন এইচএসসি পরীক্ষার আগে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের মোট ২৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। নিয়ম অনুযায়ী এসব শিক্ষার্থীদের মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল না। এতে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা ফরম পূরণ করতে না পেরে বিভিন্নভাবে তাদের হতাশা প্রকাশ করে।

পরে কলেজ কর্তৃপক্ষ পুনরায় ২৪ শিক্ষার্থীর পরীক্ষা নিলে মাত্র ২ জন উত্তীর্ণ হয়। ফলে বাকি ২২ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। তবে তাদের মধ্যে ১২ জন ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে পাশ্ববর্তী বিবি স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। পরে সেই কলেজের মাধ্যমেই তারা ফরম পূরণ করে। ফলে তারা চলতি বছরই উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। বাকি শিক্ষার্থীরা আগামী বছর পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, ‍দুইবার করে নির্বাচনী পরীক্ষা নিয়েও অকৃতকার্য হওয়ায় ২২ জন শিক্ষার্থীকে আমরা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে পারিনি। তবে, তাদের মধ্যে ১২ জন কলেজ পরিবর্তন করে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিবি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, টিসি নিয়ে আসা শিক্ষার্থীদের বোর্ডের নিয়ম মেনে ফরম পূরণ করা হয়েছে। ফলে তারা এবছরই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬