৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স্মারকলিপি

০৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ PM
উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা

উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘স্কুল অব ল’র শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের কাছে ৫ দফা দাবিতে মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। 

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো ‘স্কুল অব ল’র অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং শিক্ষক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে; বন্ধ হওয়া নিয়মিত ব্যাচ তথা (রবি-বুধ) ব্যাচ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে পুনরায় চালু করতে হবে; সেমিস্টার ফি কমাতে হবে এবং সেশনজট নিরসনের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে হবে; বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে হবে এবং শিক্ষার্থীদের প্রধান স্টেকহোল্ডার হিসেবে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এবং মুট কোর্ট ও ডিবেট ক্লাব গঠন করতে হবে এবং আইন প্রোগ্রামের উপর নিয়মিত সেমিনার আয়োজন করতে হবে এবং গবেষণা ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করতে হবে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬