রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল

২৮ এপ্রিল ২০২২, ০৮:৫২ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি বাতিল হলেও ঈদ উপলক্ষে আগামী ০১ মে থেকে ০৯ মে পর্যন্ত বন্ধ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে এদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মে দিবস, ঈদ-উল-ফিতর ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগামী ০১ মে থেকে ০৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে নিরাপত্তা শাখায় দায়িত্বে নিয়োজিত কর্মচারীগণ যথারীতি দায়িত্ব পালন করবেন। এরপর আগামী ১০ মে থেকে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে।

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী জানান, করোনাকালীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেশনজট এড়াতে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গ্রীষ্মকালীন এ ছুটি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 

তিনি বলেন, আগামী ১০ মে থেকে ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি ছিল। এ ছুটি বাতিল হওয়ায় ঈদুল ফিতরের ছুটির পর ১০ মে মঙ্গলবার থেকে একযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ শুরু হবে।

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬