যদি কথা বলতে দেন, থাকি, না হলে থাকব না: স্পিকারকে নাহিদ

১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ PM
বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে ‘পেট্রোল বোমা হামলা’র ঘটনাটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে কিনা—এমন প্রশ্ন উত্থাপন করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় সংসদে বক্তৃতা শুরুর আগে স্পিকার বাধা দিলে ‘যদি কথা বলতে দেন, তাহলে থাকি, না হলে থাকব না’—এমন কথাও বলেছেন তিনি। একই সাথে সরকারের কাছে কোনো জবাব আশা করেন না বলেও জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে এমন বক্তব্য দেন তিনি। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ প্রথমে তাকে কথা বলতে দিতে চাননি।

নাহিদ ইসলাম কথা বলতে দাঁড়ালে স্পিকার বলেন, ‘প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’ তখন নাহিদ ইসলাম বলেন, ‘না, মাননীয় স্পিকার! প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’ জবাবে স্পিকার বলেন, ‘এই আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি কোনো? এই আধঘণ্টায় অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আসছি। আপনার বলার হয়তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখানে নাই, যিনি জবাব দেবেন বা কিছু করার...।’

তার প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবে, সেটা তো জানি, মাননীয় স্পিকার আমরা। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’

এ সময় কথা বলার অনুমতি দেন স্পিকার। নাহিদ ইসলাম আবারও বলেন, ‘আমরা এই সরকারের কাছ থেকে কোনো জবাব আশা করি না।’ স্পিকার ‘আচ্ছা, ঠিক আছে, বলেন’ বললে নাহিদ বলতে থাকেন—‘এটলিস্ট আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি, না হলে থাকব না।’ তখন স্পিকার বলেন, ‘আপনার মাইক তো অন আছে।’

পরে নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, গতকাল রাতে আমাদের একজন সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসনের, এনসিপি এবং ১১ দলীয় ঐক্য মনোনীত নুসরাত তাবাসসুম, উনার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে, সেখানে রাতে আনুমানিক ১২টার সময়ে তার বাসায় অগ্নিসংযোগ ঘটানো হয়, পেট্রোল বোমা মেরে, চারটি পেট্রোল বোমা মেরে সেখানে আগুন লাগানো হয়। এবং ওই বাসায় গবাদিপশু ছিল, গবাদিপশু আক্রান্ত হয়ে মারা যায়। তো গতকাল রাত পর্যন্ত আমরা অনেকের সাথেই যোগাযোগ করেছি এবং আজকে পর্যন্ত যেটা আমরা সেই থানার যে ওসি, উনি কমেন্ট করেছেন যে সেখানে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি।

তিনি বলেন, যেখানে আমি নিজে এসপির সাথে কথা বলেছি, সেখানে কোনো ফরেনসিক টিমেরই যায় নাই। আমি যখন যেই দুপুর পর্যন্ত যেই সময় কথা বলেছি, কোনো ফরেনসিক টিম যায়নি, তারা কোনো ফরেনসিক ইনভেস্টিগেশন ছাড়াই সেই থানার ওসি বলে দিচ্ছে যে, এটা কোনো পেট্রোল বোমা মারা হয়নি। থানার ওসি কীভাবে এ ধরনের কমেন্ট করতে পারে, এটা আমার জানা নাই, স্পিকার।

নাহিদ আরও বলেন, এখানে স্পষ্ট, সারা দেশে যে নৈরাজ্য এবং নাশকতা ফ্যাসিবাদী, পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা, এটা কিন্তু স্পষ্ট। গত পরশুদিনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলামের ওপর মৌলভীবাজারে আক্রমণ হয়, ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, একজনও গ্রেপ্তার হয়নি। সারা দেশে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ মুহুর্মুহু হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসেও ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ককটেল বিস্ফোরণ হলেই সেটা আইন-শৃঙ্খলার অবনতি বলা যাবে না। সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরেও কি আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কিনা, আজকে এই প্রশ্নটাই করতে এসেছি।

নাহিদ বলেন, যেখানে সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মী, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে, এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দিবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক। যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু ওনারাও হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে ওনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা, তারা এতটাই নৃশংস। তাহলে আওয়ামী লীগের বিষয়ে, ফ্যাসিস্ট শক্তির বিষয়ে, বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি, এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পস্ট জবাব আশা করি।

এ সময় স্পিকার বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ যেই প্রশ্নটি তুলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ গুরুতর ঘটনা। এটাকে আমি ট্রেজারারি বেঞ্চকে এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে। এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী এটার ব্যাপারে প্রতিবিধান করবেন।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950