ডেপুটি স্পিকার কায়সার কামাল © সংগৃহীত
সারের ডিলারশিপ নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কথা শুরু করতেই সংসদে হইচই শুরু করেন বিরোধী দলের সদস্যরা। এতে অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিরোধী দলের সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘উনার (কৃষিমন্ত্রী) উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরো একটা প্রশ্ন নিব কিন্তু এইভাবে হৈচৈ করে নিজেদেরকে পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবো কেন? ধৈর্যের সাথে সবাই বসে উনার উত্তর শুনেন।’
আজ বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ ঘটনা ঘটে।
হাসনাত আবদুল্লাহর সারের ডিলারশিপসংক্রান্ত প্রশ্নের জবাব দিতে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কথা বলা শুরু করলে বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। এতে সংসদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের সদস্যদের উদ্দেশে এ কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, কৃষিমন্ত্রীর উত্তরে সন্তুষ্ট না হলে আরও একটি প্রশ্ন নেওয়া হবে। তবে তার আগে সবাইকে ধৈর্য ধরে মন্ত্রীর বক্তব্য শোনার আহ্বান জানান তিনি।