ঢাকা কলেজে র‌্যাব-ডিবির যৌথ অভিযান

২৪ এপ্রিল ২০২২, ০৮:০৩ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজে যৌথ অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ডিবি পুলিশ। রবিবার (২৪ এপ্রিল) বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান চালান তাঁরা।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, ডিবি পুলিশ ও র‌্যাবের অভিযান শেষে ২টি মোবাইল সেট ও জহির হাসান জুয়েল নামের এক শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়। আটক জুয়েল ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির সদস্য ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান বলেন, আমি শুনেছি ছাত্রাবাসে ডিবি ও র‌্যাব সদস্যরা এসেছিলেন। এ সময় দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থীকে নেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে আমি জানি না।

আরও পড়ুন: নাহিদকে রামদা দিয়ে কুপিয়েছে ঢাকা কলেজের ছাত্র

ছাত্রাবাসে অভিযান পরিচালনার ক্ষেত্রে তার কাছে অনুমতি দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা আমার সাথে কোন কথা বলে আসেননি। সম্ভবত কলেজ অধ্যক্ষের সাথে কথা বলে এসেছেন।

এর আগে গত সোমবার রাতে দুই ফাস্টফুড দোকানের ঝামেলা থেকে সৃষ্টি হয় ঢাকা কলেজ শিক্ষার্থী এবং নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দুজন নিহতসহ চার শতাধিক শিক্ষার্থী এবং ব্যবসায়ী আহত হয়েছেন।

এই সংঘর্ষ বুধবার রাতে নিউমার্কেট ব্যবসায়ী সমিতি, শিক্ষার্থীদের প্রতিনিধি দল ও মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকের পর ভোর সাড়ে ৪টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শেষ হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে ধীরে ধীরে দোকান খুলতে শুরু করে ব্যবসায়ীরা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬