নাহিদকে রামদা দিয়ে কুপিয়েছে ঢাকা কলেজের ছাত্র

২৪ এপ্রিল ২০২২, ০৯:২৯ AM
ঢাকা কলেজ ছাত্র রাব্বি

ঢাকা কলেজ ছাত্র রাব্বি

রাজধানীর নিউমার্কেটে ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় হেলমেট পড়া এক যুবক রামদা দিয়ে ডেলিভারি ম্যান নাহিদকে কুপিয়ে হত্যা করেছে। হেলমেট পরা ওই যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার নাম রাব্বী।

গোয়েন্দা পুলিশ বলেছে, এর মধ্যে নাহিদকে কুপিয়েছে রাব্বী নামের ঢাকা কলেজের শিক্ষার্থী। সংঘর্ষের সময় নাহিদকে দুইজন রামদা দিয়ে এবং মোরসালিনকে একজন রামদা দিয়ে কোপায়।

তদন্তকারীরা নিশ্চিত করেছেন, নাহিদকে সেদিন ২ জন পরপর কোপায়। এর মধ্যে সবচেয়ে হিংস্র দেখা গেছে এই রাব্বীকে। রাব্বীর আগের হামলাকারীকেও শনাক্ত করা হয়েছে।

নাহিদ হত্যার পরদিন হাসপাতালে মারা যান দোকানকর্মী মোরসালিন। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, তাকেও কুপিয়েছে ঢাকা কলেজের এক শিক্ষার্থী। মোরসালিনের হত্যাকারীকেও শনাক্ত করা গেছে। শনাক্ত করা সবাইকে নজরদারীতে রেখেছে তদন্তকারীরা।

ডিবি পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিথর পড়ে থাকা একটি দেহের ওপর নির্মমভাবে কোপাচ্ছে এক যুবক। হেলমেট পরা যুবকের নাম রাব্বী। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, থাকেন কলেজের নর্থ হলে।

আরও পড়ুন: শিক্ষার্থী ভর্তি করালে উৎকোচ দেয় ইস্টার্ন ইউনিভার্সিটি

তারা আরও জানায়, তাদের ধরতে ইতোমধ্যে সারাদেশে অভিযান শুরু হয়েছে। সীমান্ত এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হতে পারে।

উল্লেখ্য, গত সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।

এ ঘটনায় উভয়পক্ষের অর্ধ শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়া সংঘর্ষের এ ঘটনায় এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের একজন ডেলিভারিম্যান, অন্যজন দোকান কর্মচারী।

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১২ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়াতে না পারলেও পাশে নীরবে দাঁড়িয়ে বন্ধুকে শেষ বি…
  • ১২ নভেম্বর ২০২৬
যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950