কলেজ মাঠে ছাত্রলীগের মাছ চাষ!

২৪ এপ্রিল ২০২২, ১০:১৭ AM
মাঠে মাছ অবমুক্ত করছেন

মাঠে মাছ অবমুক্ত করছেন © টিডিসি ফটো

বৈশাখ মাসের হালকা বৃষ্টিতে সরকারি বাঙলা কলেজ মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। মাঠের এই বেহাল দশায় দেখে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জমে থাকা পানিতে মাছ অবমুক্ত করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (২৩ এপ্রিল) অভিরাজ নামের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর টাইমলাইন থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ক্যাম্পাসের প্রবেশ গেটের সামনেই এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর সেখানেই কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ মাছ অবমুক্ত করছেন। এসম উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাহুল, কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ, বাঙলা কলেজের ছাত্রলীগ নেতা হাফিজ হাওলাদারসহ আরও অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: নাহিদকে রামদা দিয়ে কুপিয়েছে ঢাকা কলেজের ছাত্র

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে ছাত্র-ছাত্রীরা কলেজ কর্তৃক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। কলেজের মাঠের এই অবস্থা দেখে ফেসবুকে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।

ফারুক আহমেদ নামে এক শিক্ষার্থী লিখেছেন, এই মাছ বড় হবে, আমরা আর্থিকভাবে স্বচ্ছল হবো তাহলে হলের গ্যাস সরবরাহ আর বন্ধ থাকবে না।

মাশাদুল হাসান নামে আরেক শিক্ষার্থী কমেন্ট করেছেন, মাছ বড় হলে দাওয়াত দিও।

কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ বলেন, সামান্য বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। এতে করে মশার উপদ্রব বেড়ে গিয়েছে। ছাত্ররা মাঠে খেলতে পারেনা। এ ব্যাপারে কলেজ প্রশাসনের কোন দৃষ্টি নেই। তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমাদের এই প্রতিবাদ।

এছাড়াও ক্যাম্পাসের লেক পরিষ্কার না করায় মশার উৎপাত বেড়েই চলছে। এবার মাঠের পানি জমে থাকায় মশা আরও বৃদ্ধি পাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা ও আশেপাশের এলাকার মানুষজন। এই পানি জমে থাকলে এডিস মশার উৎপাত বাড়তে পারেও বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৮ বছরেও আইইবি-আইএবি স্বীকৃতি পায়নি পাবিপ্রবি, ভোগান্তিতে শ…
  • ১১ মে ২০২৬
জাবিপ্রবিতে সম্ভাবনার দীপ্তি থাকলেও বাধা নানা সংকট, ডিপিপির…
  • ১১ মে ২০২৬
অটোরিক্সায় এসে জামায়াত কর্মীকে গুলি করে পালাল দুর্বৃত্তরা
  • ১১ মে ২০২৬
মধ্যরাতে হাসনাতের পোস্ট ‘অফসাইড হার্টজ’, কী বোঝালেন?
  • ১১ মে ২০২৬
হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী
  • ১১ মে ২০২৬
পরিষ্কারভাবে বলতে চাই—আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত নই
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9