বিশ্বসেরার তালিকায় জবির ৫০ গবেষক

২৩ এপ্রিল ২০২২, ০৯:৩৮ PM
বিশ্বসেরার তালিকায় জবির ৫০ গবেষক

বিশ্বসেরার তালিকায় জবির ৫০ গবেষক © ফাইল ফটো

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন গবেষক। শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষকদের এ তালিকায় স্থান পেয়েছেন।

আন্তর্জাতিক মানের এই সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন।

আরও পড়ুন: পিএইচডি করতে নিউজিল্যান্ডে গিয়ে মারা গেলেন জবি শিক্ষক

তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা গবেষকদের তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন গবেষক স্থান পেয়েছেন।তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে ১ম এবং বাংলাদেশের মধ্যে ১৮তম স্থানে রয়েছেন অধ্যাপক কামরুল আলম খান, ২য় স্থানে রয়েছেন সালেহ আহাম্মেদ, ৩ স্থানে মো. শরিফুল আলম।

উল্লেখ্য, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬