পিএইচডি করতে নিউজিল্যান্ডে গিয়ে মারা গেলেন জবি শিক্ষক

০৬ জানুয়ারি ২০২২, ০৪:৩২ PM
মৃত সহকারী অধ্যাপক মো. বাবর

মৃত সহকারী অধ্যাপক মো. বাবর © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. বাবর মারা গেছেন। তিনি নিউজিল্যান্ডে পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাবি, চলমান থাকবে ক্লাস-পরীক্ষা

জানা যায়, যে গত ৪ জানুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারে পিতা-মাতা, স্ত্রীসহ ৩ বছর বয়সী একজন সন্তান রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি বাবরের বাসায় (ঢাকায়) এসেছি। খোঁজ খবর নিচ্ছি।

আরও পড়ুন: জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, তিনি নিউজিল্যান্ডে নিজের এপার্টমেন্টে মারা গেছেন। কিভাবে মারা গেছে তা বিস্তারিত জানি না। সকালে তার সুপারভাইজারকে ফোন দিয়ে তাকে খুঁজে পাইনি। তবে অনুমান করছি স্ট্রোক করে মারা যেতে পারে।

নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা …
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬