নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন লোগো © টিডিসি সম্পাদিত
সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং এ ধরনের বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক হয়ে রয়েছে। এসব জটিলতা নিরসনে সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, 'সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে। বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছে তাদেরটা আনলক করে দিচ্ছি।'