জ্বালানিমন্ত্রী

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

১২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ PM
বক্তব্য রাখছেন জ্বালানিমন্ত্রী

বক্তব্য রাখছেন জ্বালানিমন্ত্রী © সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে তীব্র সংকটের কারণে অনেক বেশি দামে এলএনজি কিনতে হলেও বিদ্যুৎকেন্দ্র ও বাসাবাড়ির গ্রাহকদের জন্য সরকারি পাইপলাইনের গ্যাসের দাম এখনো বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাজারে সিলিন্ডার গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এলপিজি বেসরকারি খাত আমদানি করে এবং তাদের বাল্ক ক্রয়ের ওপর ভিত্তি করে তারা মূল্য নির্ধারণ করে; এতে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। আপনারা জানেন যুদ্ধ অবস্থাতে বাংলাদেশের যে প্রচুর দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। আজকেও আমরা আমাদের পারচেজ (ক্রয়) কমিটিতে অনেক বেশি দাম দিয়ে গ্যাস পারচেজ করেছি। আমরা আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালিয়ে রাখার জন্য এবং গৃহে সরবরাহ করার জন্য—এসব ক্ষেত্রে আমরা কোনো গ্যাসের দাম বাড়াইনি এখনো।

তিনি আরও বলেন, আমার মনে হয় উনি (প্রশ্নকর্তা) বলতে চাচ্ছেন এলপিজির দাম। এলপিজি আমরা ইমপোর্ট করি না। এটা প্রাইভেট সেক্টর ইমপোর্ট করে, প্রাইভেট সেক্টর আনে বাল্কের কাছ থেকে, তারা প্রাইস ফিক্স করে। এখানে সরকারের কোনো ভূমিকা নাই। সুতরাং আমরা কোনো গ্যাসের দাম বাড়াইনি।

আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস প্রতিরোধে ‘এন্ডোক্রাইন ইনস্টিটিউট’ প্রতিষ্ঠাসহ ৮ …
  • ১২ নভেম্বর ২০২৬
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরি দাবি কলেজ ছাত্রদল …
  • ১২ নভেম্বর ২০২৬
উপখাদ্য ও সহকারী পরিদর্শক পদে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তা…
  • ১২ নভেম্বর ২০২৬
জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950