অসহায় শিশুদের মুখে হাসি ফোটালো ববি বন্ধুসভা

২১ এপ্রিল ২০২২, ০৯:৫৭ PM
ঈদ উপহার বিতরণ করছে উপাচার্য

ঈদ উপহার বিতরণ করছে উপাচার্য © টিডিসি ফটো

‘ভালোর সাথে আলোর পথে’এই স্লোগানকে ধারন করে অসহায় শিশুদের মাঝে সহমর্মিতা ঈদ উপহার বিতরণের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটালো  প্রথম আলো বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

বৃহস্পতিবার ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুভার উপদেষ্টা ড. সুব্রত কুমার দাস, আরিফ হোসেন, সঞ্জয় কুমার সরকার, ড.খোরশেদ আলম। এছাড়াও বন্ধুসভার সাবেক সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহসিন হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: স্নাতকোত্তর পাস করেও চাকরি পায় না কেন

প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন,বন্ধুসভার এই সহমর্মিতার ঈদ উপহারের মাধ্যমে সকল মানুষের ভিতর একটি সংযুক্তি এবং এই সহযোগিতার মাধ্যমে অসহায় শিশুদের আনন্দ ভাগ করে নেওয়া এক বড় আনন্দের বিষয়। এই রকম আয়োজন সমাজের সকল মানুষের ভিতর ইতিবাচক প্রভাব বিস্তার করবে। সমাজের সকল ধর্মের মানুষ যে কোনো উৎসব যেনো সকলের মাঝে ভাগাভাগি করে নিতে পারে,সেই জায়গায় পৌঁছানোর জন্য প্রথম আলো বন্ধুসভার মত সামাজিক সংগঠন গুলো এগিয়ে আসবে।

উল্লেখ্য, প্রথম আলো বন্ধুসভা,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিবছর অসহায় শিশু ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার দিয়ে থাকে। এবারও বন্ধুসভার সহযোগিতায় ৩০ জন অসহায় শিশুকে রঙিন জামা উপহার দেওয়া হয় এবং দুস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

ভারতের ভিসার ধরন ও আবেদনপত্রের তথ্যে নতুন পরিবর্তন
  • ১২ নভেম্বর ২০২৬
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্…
  • ১২ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস জীবনের শুরু থেকেই ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিত…
  • ১২ নভেম্বর ২০২৬
যদি কথা বলতে দেন, থাকি, না হলে থাকব না: স্পিকারকে নাহিদ
  • ১২ নভেম্বর ২০২৬
অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ড সাকিবের
  • ১২ নভেম্বর ২০২৬
কল অনুষদের ৩ বিভাগে চেয়ারম্যান সংকট, একাই দায়িত্ব সামলাচ্ছে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950