আমাদের দক্ষ জনবল তৈরি করতে হবে: সৌমিত্র শেখর

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, আমাদের চারিদিকে শুধু পরিমাণ দেখি; খুব কম দক্ষ জনবল দেখা যায়। আমাদের দক্ষ জনবল তৈরি করতে হবে। জ্ঞানকে কাজে লাগাতে হবে। বিশ্ব আজ পরিমাণ নয়, গুণগত মানের দিকে গুরুত্ব দিচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে গুণগত মান অর্থাৎ দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দিতে হবে।

রবিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজনে ‘কর্মচারীবৃন্দের দায়িত্ব ও কর্তব্য, শিষ্টাচার এবং শ্রদ্ধাপূর্ণ সহকর্মী নারী-পুরুষ সম্পর্ক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক সৌমিত্র বলেন, ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এমন একটি প্রতিষ্ঠান, যেখানে গুণগত দিকটি নিশ্চিত করা হয়। এখানে দুইটি দিক রয়েছে একটি হলো গুণগত মান এবং আরেকটি হলো পরিমাণ।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলেন উত্তপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়

তিনি আরও বলেন, আমরা শুধু চাকরি চাই কিন্তু সেই পদের জন্য আমরা কতটুকু যোগ্য সেটা খেয়াল করি না। আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। কর্মচারী কারা? কর্মে চারণ করেন যারা তারাই কর্মচারী। কিন্তু আজ কর্মচারী অর্থ অনেকটাই বদলে গেছে, তাই বর্তমান সরকার কর্মচারী না বলে গ্রেডিং পদ্ধতি চালু করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুশাররাত শবনম। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এছাড়াও কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (এলপিআর) মো. এনামউজ্জামান।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950