কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করল জবি নীলদল

১৭ মার্চ ২০২২, ০৭:১৬ PM
কেক কাটছেন জবি নীলদল

কেক কাটছেন জবি নীলদল © টিডিসি ফটো

কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় নতুন একাডেমিক ভবনের নিচতলায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড.পরিমল বালা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন সহ নীলদলের অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. খন্দকার আলী আক্কাস, লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম এবং মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া মিয়া সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ঢাবি ছাত্রের

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে প্রত্যাশা তা বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বে সফলতার দ্বারপ্রান্তে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সদস্যবৃন্দ পূর্বের ন্যায় সবসময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে। পাশাপাশি আজকের শিশুরা যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে তারা যেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠে সেই প্রত্যাশা ব্যাক্ত করছি।

নীলদলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু একাধারে একজন রাজনীতিবিদ, দার্শনিক, শিক্ষাবিদ, সমাজসেবক ও সমাজ সংস্কারক ছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারই দেখানো পথে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করব অচিরেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হবো।

ট্যাগ: জবি
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950