শিক্ষার্থীদের আন্দোলেন উত্তপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আন্দোলেন উত্তপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আন্দোলেন উত্তপ্ত নজরুল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অগ্নিবীণা হলে সঙ্গীত বিভাগের নবীন শিক্ষার্থী সাগর চন্দ্র দেকে র‌্যাগিংয়ের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। রবিবার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, র‌্যাগিংয়ের ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কার করার দাবিতে আন্দোলন করছি। সাম্প্রতিক সময়ের ঘটনায় প্রশাসনের যে বিচার দেখলাম তা খুবই দুঃখজনক এবং আমরা হতাশ হয়েছি। এসব ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

আন্দোলনকারীরা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু বিচার না করবে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আর কোনো ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করব না।

আরও পড়ুন: এবার র‌্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

আন্দোলন চলাকালে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার, অগ্নিবীণা হলের প্রভোস্ট কল্যানাংশু নাহা, সহকারী প্রক্টর ইরফান আজিজ, আসাদুজ্জামান নিউটন ও চন্দন কুমার পাল।

তপন কুমার সরকার বলেন, আমরা তোমাদের দাবির সঙ্গে একমত পোষণ করছি এবং এ ঘটনার নিন্দা জানাচ্ছি। তবে আইনগতভাবে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই স্থায়ীভাবে বহিষ্কার করা যায় না। সকল প্রক্রিয়া মেনেই আমরা এসব ঘটনার সমাধানের পথে আগাচ্ছি। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং তারা কাজ করছে। খুব দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, শনিবার (১২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নং কক্ষে নির্যাতনের শিকার হন সাগর চন্দ্র দে নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। আর অভিযুক্ত হলেন চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক জাহান।

খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৮৬ …
  • ০৩ এপ্রিল ২০২৬
‘সুদর্শন পুরুষ’ এডলফ খানকে ঢাবির কার্জন হলে আটকে রেখেছেন এক…
  • ০৩ এপ্রিল ২০২৬