তুরস্ক গেলেন ইবির ৬ শিক্ষক

১৩ মার্চ ২০২২, ০৮:২৬ AM
তুরস্ক গেলেন ইবির ৬ শিক্ষক

তুরস্ক গেলেন ইবির ৬ শিক্ষক © টিডিসি ফটো

এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ (ইবি) ৬ জন শিক্ষক।

গতকাল শনিবার (১২ মার্চ) রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। তিনি জানান, এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে এবারের সফরের প্রোগ্রামে দুটি সেশন থাকবে। একটি ট্রেনিং অন্যটি টিচিং প্রোগ্রাম। ট্রেনিং প্রোগ্রামে এ থাকবেন ইইই বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন ভূইয়া, অধ্যাপক ড. মাঞ্জারুল আলম, এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড সেলিম তোহা।

আরও পড়ুন: এবার র‌্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

এছাড়া এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় টিচিং প্রোগ্রামে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড মাহবুবুর রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড মনিরুজ্জামান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড রেজওয়ানুল ইসলাম।

জানা যায়, আগামী ১৪ মার্চ থেকে চানকিরি বিশ্ববিদ্যালয়ে শুরু হবে এবারের সফরের মূল কার্যক্রম। যা চলবে ১৮ মার্চ পর্যন্ত। সেখানে চানকিরি বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যকার একাডেমিক ইনফরমেশন শেয়ার হবে।

আরও পড়ুন: ইবিতে বহিরাগত ১০ প্রেমিক যুগল আটক

এর আগে চানকিরি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে গত ৬ মার্চ তুরস্কে পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। দুই শিক্ষার্থী হলেন- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের (এম.এস.সি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আঞ্জুমানারা জান্নাতি নূর ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের (এম.এস.সি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব।

তিন দিন ধরে নিখোঁজ রাবিপ্রবির প্রক্টরের বাবা
  • ০১ জুলাই ২০২৬
সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব, অংশ নিলেন সাত শতাধিক ছা…
  • ০১ জুলাই ২০২৬
একাদশে তিন পরিবর্তন ইংল্যান্ডের, মধ্যমাঠে শক্তি বাড়াল ডিআর …
  • ০১ জুলাই ২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নেতৃত্বে খ…
  • ০১ জুলাই ২০২৬
আজ ‘ফক্কা-মক্কা’ বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
  • ০১ জুলাই ২০২৬
চুয়েটে নবীনদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা  
  • ০১ জুলাই ২০২৬