ইসলামী বিশ্ববিদ্যালয়

সেশনজট কমানোর দাবিতে বিভাগের গেটে তালা, অবরুদ্ধ শিক্ষক

০৭ মার্চ ২০২২, ০৭:১৮ PM
সেশনজট কমানোর দাবিতে বিভাগের গেটে তালা, অবরুদ্ধ শিক্ষক

সেশনজট কমানোর দাবিতে বিভাগের গেটে তালা, অবরুদ্ধ শিক্ষক © টিডিসি ফটো

সেশনজট কমানোর দাবিতে বিভাগের ক্লপসিবল গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। এক সপ্তাহ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (০৭ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন। এ সময় ‘পর্যাপ্ত শিক্ষক চাই, সেশনজট মুক্ত বিভাগ চাই বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। গেটে তালা দেওয়ায় ভেতরে আটকে পড়েন শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আসলে তালা খুলে দেন শিক্ষার্থীরা।

এ সময় প্রক্টরিয়াল বডি শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হোন। এরপর সমস্যা সমাধানের জন্য সময় নেন প্রক্টরিয়াল বডি। পরে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

আরও পড়ুন: প্রশাসনের আশ্বাসে স্থগিত ইবি ছাত্রীদের আন্দোলন

আন্দোলনরত শিক্ষার্থী রাজিন বলেন, এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন। সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছি।

শিক্ষার্থী ও বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের ১১জন শিক্ষক থাকলেও বর্তমানে পাঁচজন শিক্ষক ক্লাস নেন। বাকি শিক্ষকরা দেশের বাইরে আছেন। এই ৫ জন শিক্ষক ক্লাস-পরীক্ষা নিচ্ছেন সাতটি ব্যাচের।

এতে একজন শিক্ষককে নিতে হয় একাধিক কোর্সের ক্লাস। এছাড়া কয়েকটা কোর্সের ক্লাস কে নিবেন তা এখনও ঠিক হয়নি। ফলে বিভিন্ন সংকটের কারণে সেশনজটের সৃষ্টি হয়েছে।

পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ক্লাস-পরীক্ষা নেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের আন্তরিকতার অভাব না থাকলেও বিভিন্ন সংকটের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close