জবি মাইম সোসাইটির সভাপতি হাসান, সম্পাদক রকি

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৩ PM
হাসান আলী ও রকি আহমেদ

হাসান আলী ও রকি আহমেদ © সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মূকঅভিনয়ের সংগঠন মাইম সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হাসান আলীকে সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রকি আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটির বিদায়ী সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহাগ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি করা হয়। মাইম সোসাইটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ফিল্ম এন্ড চলচ্চিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ আহমদ হালিম।

আরও পড়ুন: ৫ মাসে ঢাবির হলে ছাত্রলীগের নির্যাতনের শিকার দেড় ডজন শিক্ষার্থী

এছাড়া আংশিক কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নিবির নোমান খান, দপ্তর সম্পাদক ইতিহাস বিভাগের শিক্ষার্থী মিতু আক্তার ও প্রচার সম্পাদক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী খায়রুল ইসলাম।

উল্লেখ্য, মূকাভিনয় সংলাপ ছাড়া মুখভঙ্গি এবং দেহের বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে দর্শকের কাছে কোন ঘটনা উপস্থাপন করার এক ধরণের অভিনয়। ২০১৬ সালে বিশ্ব মূকাভিনয়ের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটি' যা বিশ্ববিদ্যালয়ের একটি নিবন্ধিত সংগঠন।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950