কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি

২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৬ PM
নব নির্বাচিত সভাপতি সম্পাদক

নব নির্বাচিত সভাপতি সম্পাদক © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদের নন্দী-জুলহাস অংশের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমান।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বঙ্গবন্ধু পরিষদ-২০২১ কমিটি সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. জুলহাস মিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির ঘোষণার পর কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল মাজেদ পাটোয়ারী ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিঠুন কুমার দাস।

আরও পড়ুুন: ২০২২ সালের এসএসসি পরীক্ষা জুনে, এইচএসসি আগস্টে

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুর্শেদ রায়হান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু বক্কর ছিদ্দিক (মাসুম), কোষাধ্যক্ষ হলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা, সাংগঠনিক সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. ফয়জুল ইসলাম ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মার্কেটিং বিভাগের মোঃ মাহফুজুর রহমান, ক্রীড়া সম্পাদক ফার্মেসী বিভাগের প্রভাষক কামরুল হাসান শিখন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছে এবার নেতৃত্ব দেবে কুয়েট, নতুন কমিটি বসবে মার্চে

এছাড়া কার্যকরী সদস্যরা হলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল জামিল, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক  আসাদুজ্জামান শিকদার, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ হাসান শাহরিয়ার, ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম এবং আইন বিভাগের প্রভাষক সোরহাব হোসেন।

 

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬