২০২২ সালের এসএসসি পরীক্ষা জুনে, এইচএসসি আগস্টে

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪০ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড © ফাইল ছবি

২০২২ সালের এসএসসি পরীক্ষা আগামী জুন মাসে ও এইচএসসি পরীক্ষা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়।

একইসঙ্গে পাবলিক এই দুই পরীক্ষার তিন পত্রের সিলেবাস আরও সংশোধন করা হয়েছে। এসএসসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের এবং এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজির প্রথম ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের বিষয়ে জানিয়ে সব প্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠায় ঢাকা শিক্ষাবোর্ড। 

শিক্ষাবোর্ড থেকে জারি করা চিঠিতে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করেছে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬