মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

০১ নভেম্বর ২০২৬, ১০:২৩ AM
বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ © সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর আগে গতকালও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শ্রমিকেরা।
​
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মাধ্যমে আজকের কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। পরবর্তীতে তাঁরা মিরপুর ১১, ১২ এবং প্রশিকা মোড় এলাকায় অবস্থান নেন। আকস্মিক এই অবরোধের কারণে মিরপুর ও এর সংযোগ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সকালে কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই শ্রমিকরা মিরপুরের বিভিন্ন পয়েন্টে সড়কে নেমে বিক্ষোভ করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে কিছু এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশ বিকল্প ডাইভারশনের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ আগে গতকাল শনিবার একই দাবিতে শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর সেখানে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা একটি কারখানা ও বিপণিবিতানে ভাঙচুর চালান। পরবর্তীতে বেলা ৩টা ২০ মিনিটের দিকে পল্লবীর কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানাতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। 

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬