খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ওভারব্রিজ নির্মাণের দাবি

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১০ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের

খুলনা বিশ্ববিদ্যালয়ের © সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনা এড়াতে গতিরোধক ও ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) এ দাবিতে খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুসের স্বাক্ষর রয়েছে।

আরও পড়ুন: ছেলেকে পাবো না, শিক্ষার্থীদের সব দাবি পূরণ করবো: রাবি ভিসি

চিঠিতে বলা হয়েছে, সড়কটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের প্রধান সড়ক হিসেবে ব্যবহার হচ্ছে। এই সড়কে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ২০০ গাড়ি চলাচল করে। কিন্তু প্রতিদিন বিভিন্ন রুটের শতশত গাড়ি অতি দ্রুতগতিতে চলার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বর্তমানে মেইন গেটটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে যা শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

এ ব্যাপারে খুলনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সড়কে ওভারব্রিজ, গতিরোধক, ওয়াকওয়ে নির্মাণের বিষয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা ও ডিজাইন অনুযায়ী সব কাজ সম্পন্ন করার বিষয়টি সময় সাপেক্ষ। আপাতত বিশ্ববিদ্যালয়ের সামনে জিরো পয়েন্ট থেকে গল্লামারী অংশে যাতায়াতে দুর্ভোগ লাঘবে প্রথম স্তর কার্পেটিং দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ছাত্রলীগের প্যাডে ঢাবির তিন হলের নাম বিকৃতি 

তিনি আরও বলেন, সড়কের এ অংশের নির্মাণকাজ বাকি থাকায় এই মুহূর্তে গতিরোধক দেওয়া কঠিন। তবে আপাতত পারাপারের সুবিধার জায়গায় জেব্রা ক্রসিং মার্ক, গল্লামারী ও জিরো পয়েন্টে গতিসীমা বিষয়ক দু’টি সাইনবোর্ড স্থাপন করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

 

নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬