বিড়াল কেন মিউ শব্দ করে ডাকে, কারণ জানালেন গবেষকরা

১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ AM
বিড়ালের ডাকের রহস্য উদঘাটন করেছেন গবেষকরা

বিড়ালের ডাকের রহস্য উদঘাটন করেছেন গবেষকরা © সংগৃহীত

বিড়ালের মিউ মিউ ডাক কেবল ক্ষুধা বা আদর চাওয়ার প্রকাশ নয়, বরং এর মাধ্যমে তারা মানুষকে নির্দিষ্ট কোনো কাজ করার নির্দেশও দেয়। বিশেষ করে খাবার পেতে সমস্যায় পড়লে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই বিড়াল এভাবে ডাকাডাকি করে। সম্প্রতি ব্রাজিলের একদল গবেষকের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী অ্যানিমেল বিহেভিয়ার-এ সাম্প্রতিক প্রকাশিত এক গবেষণায় এ তথ্যটি উঠে এসেছে। সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের নাইলা ফুকিমোতোর নেতৃত্বে গবেষকরা খাবারের সময় বেশি ডাকাডাকি করে এমন ৩৮টি পোষা বিড়ালকে নিয়ে গবেষণাটি করেন।

গবেষণায় প্রতিটি বিড়ালের পছন্দের খাবার ছোট একটি ছিদ্রযুক্ত বাক্সে রাখা হয়। এতে খাবারের গন্ধ পেলেও বিড়ালগুলো সরাসরি খাবার বের করতে পারছিল না। এরপর প্রতিটি বিড়ালকে দুটি ভিন্ন পরিস্থিতিতে পর্যবেক্ষণ করা হয়। প্রথমে ঘরে একজন মনোযোগী মানুষকে রেখে এক মিনিট এবং পরে মানুষ ছাড়া এক মিনিট তাদের আচরণ দেখা হয়।

গবেষণায় দেখা যায়, ঘরে মানুষ উপস্থিত থাকলে বিড়ালগুলো মোট ৮৬ বার মিউ মিউ ডাক দিয়েছে। অন্যদিকে, একা থাকার সময় তাদের ডাকের সংখ্যা ছিল মাত্র ২০টি। এ ছাড়া অনেক বিড়ালকে খাবারের বাক্স ও মানুষের মুখের দিকে বারবার তাকাতে দেখা গেছে। যেন তারা মানুষকে সমস্যাটি বোঝানোর চেষ্টা করছিল।

অন্যদিকে, ঘরে একা থাকা অবস্থায় অধিকাংশ বিড়াল প্রায় স্থির হয়ে দাঁড়িয়ে ছিল এবং দরজার দিকে তাকিয়ে ছিল। অর্থাৎ, মানুষের উপস্থিতি তাদের ডাকাডাকির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।

গবেষকদের মতে, প্রাপ্তবয়স্ক বিড়াল সাধারণত নিজেদের মধ্যে যোগাযোগের জন্য খুব কমই মিউ মিউ করে। বন্য বা পথের বিড়ালও পোষা বিড়ালের তুলনায় অনেক কম ডাকাডাকি করে। দীর্ঘদিন ধরেই বিষয়টি থেকে ধারণা করা হচ্ছিল, মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবেই বিড়ালের এই ডাকের বিশেষ বিকাশ ঘটেছে।

নতুন গবেষণাটি সেই ধারণার পক্ষে আরও প্রমাণ দিয়েছে। এতে দেখা গেছে, বিড়ালের মিউ মিউ ডাক অনেক সময় নির্দিষ্ট শ্রোতাকে উদ্দেশ্য করে দেওয়া বার্তা। আর সেই শ্রোতা হলেন এমন একজন মানুষ, যিনি বিড়ালের সমস্যার সমাধান করতে পারেন।

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এতে মাত্র ৩৮টি বিড়ালকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাদের আগে থেকেই খাবারের সময় বেশি ডাকাডাকি করার অভ্যাস ছিল। তা ছাড়া, মাত্র একটি পরিস্থিতিতে তাদের আচরণ পর্যবেক্ষণ করা হয়েছে। ফলে বিড়ালের প্রতিটি মিউ মিউ ডাকই যে কোনো নির্দেশ বা দাবি, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

তবে গবেষণাটি বিড়ালের যোগাযোগের ধরন নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। গবেষকেরা এখন জানতে চান, খাবার চাওয়া, বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ কিংবা আদর পাওয়ার মতো ভিন্ন ভিন্ন প্রয়োজন বোঝাতে বিড়াল আলাদা ধরনের মিউ মিউ ডাক ব্যবহার করে কি না।

‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’
  • ১৩ নভেম্বর ২০২৬
ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
  • ১৩ নভেম্বর ২০২৬
চতুর্থ ধাপে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১৩ নভেম্বর ২০২৬
দিবস উদযাপন নিয়ে বিরোধের জেরে শেবাচিম শিক্ষার্থীদের দুই পক্…
  • ১৩ নভেম্বর ২০২৬
পুনঃভর্তি ফি নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে বড় নিয়োগের প্রস্তুতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950