‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’

১৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ AM
শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ © সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় উন্মুক্ত কনসার্ট ঘিরে কিশোরদের ধূমপান, বেপরোয়া আচরণ ও মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক স্কলার শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। সংস্কৃতির নামে উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় না দিয়ে এসব আয়োজনের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে এনিয়ে নিজের ভেরিফাইড এক ফেসবুক পোস্টে এই ইসলামিক স্কলার লিখেন ‘মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি? 

দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দারা নিশ্চয়ই সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী চিত্র দেখেছেন। গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে না পারি ইজ্জৎসহ বাঁচতে!’

সাংস্কৃতিক আয়োজনের নামে এসব অনুষ্ঠান নিয়ে তিনি বলেন, ‘প্রশ্ন হলো, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব অনুষ্ঠানে গিয়ে কোনো বিপথগামী তরুণ মাদক ছেড়েছে? জুয়া থেকে ফিরেছে? পড়াশোনায় মনোযোগী হয়েছে? বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল কিংবা সমাজের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে? নাকি উল্টো উচ্ছৃঙ্খলতাকেই আধুনিকতা ও স্বাধীনতার মোড়কে স্বাভাবিক করে তোলা হচ্ছে? 

পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। অথচ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত আয়োজনে প্রকাশ্যে ধূমপান, মাদকের প্রদর্শন, অশালীন আচরণ, উদ্দেশ্য মুলক বেলুনের বেহায়া উড্ডয়ন  ও মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। প্রশ্ন হচ্ছে, এগুলো কোন সংস্কৃতির চর্চা? বিনোদনের নামে কিশোরদের সামনে এমন দৃষ্টান্ত স্থাপন করে আমরা আসলে কী শেখাচ্ছি।’

একদিকে পরিবারগুলো সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার হাত থেকে বাঁচাতে দিশেহারা, অন্যদিকে বিনোদনের নামে কিছু আয়োজন প্রশ্নবিদ্ধ আচরণকে উদযাপনের মঞ্চ বানাচ্ছে বলে মনে করেন এই বক্তা।

তিনি আরও লেখেন, ‘সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়। বিনোদন চাই, উচ্ছৃঙ্খলতার বৈধতা নয়। সংস্কৃতি চাই, মূল্যবোধ বিসর্জন দিয়ে নয়। দায়িত্বশীল মহলের কাছে অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুন। লাগামটা ছিঁড়ে যেতে দিয়েন না, প্লিজ!

পুনঃভর্তি ফি নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে বড় নিয়োগের প্রস্তুতি
  • ১৩ নভেম্বর ২০২৬
বিড়াল কেন মিউ শব্দ করে ডাকে, কারণ জানালেন গবেষকরা
  • ১৩ নভেম্বর ২০২৬
রাবি ভর্তি আবেদনে লাগবে যে যোগ্যতা, নম্বর বণ্টনের বিস্তারিত…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’
  • ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950