ইবির ফিন্যান্স বিভাগের নতুন সভাপতি আব্দুল হালিম

২৩ আগস্ট ২০২৬, ০৫:৫৭ PM
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। © টিডিসি ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদভুক্ত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি হয়েছেন সহকারী অধ্যাপক আব্দুল হালিম। সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে বিভাগের সভাপতির দায়িত্ব নেন তিনি। 

নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হালিম বলেন, আজকের দিনটি আমার জন্য অনেক আনন্দের এবং গভীর দায়িত্ববোধের। এর সঙ্গে জড়িত আস্থা, প্রত্যাশা এবং জবাবদিহিতা। আজ এই দায়িত্বকে আমি আমানতের সঙ্গে গ্রহণ করছি। সবার সহযোগিতা ছাড়া একজন ব্যক্তি বা সভাপতির পক্ষে একা বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না।

আমার দায়িত্ব শুরুটা প্রতিশ্রুতির মধ্য দিয়ে না, আমি শুধু অঙ্গীকার করতে চাই যে আমি সকল কাজকর্ম সততার সাথে করব; নিষ্ঠা এবং স্বচ্ছতার সঙ্গে আমার দায়িত্বগুলো পালন করব। বিভাগের শিক্ষার্থীদের স্বার্থের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিব। বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা এবং আইন তার প্রতি সর্বোচ্চ অবিচল থাকব এবং ডিপার্টমেন্টের সর্বোপরি মর্যাদা এবং একাডেমিক যে উৎকর্ষ আছে, সেটার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করব।

সদ্য বিদায়ী সভাপতি ড. সঞ্জয় কুমার সরকার বলেন,  আমার মেয়াদের ৩ বছর আমি সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সেই চেষ্টার সাথে আমার বিভাগের সম্মানিত সহকর্মীবৃন্দ আমাকে সহায়তা করেছেন। অনুষদের ডিনবৃন্দ, অন্যান্য স্যাররা আমাকে যথেষ্ট পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। এইজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। দায়িত্ব পালনের সময় আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে বা আমার কোন কথায়, আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। নতুন সভাপতির জন্য সবসময় শুভকামনা থাকবে। 

সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, একাউন্টটিং বিভাগের ড. মিজানুর রহমান, ড. আব্দুস সবুর, ম্যানেজমেন্ট বিভাগের ড. আলীনূর রহমান, ড. জাকারিয়া রহমান, ড. সরফরাজ নেওয়াজ, ড. আতিকুর রহমান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি উম্মে সালমা লুনা, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরীফুল ইসলাম জুয়েল সহ ফিন্যান্স বিভাগের শিক্ষকবৃন্দ। 

এর আগে, গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে ফিন্যান্স বিভাগের নতুন সভাপতি হিসেবে সহকারী অধ্যাপক আব্দুল হালিমের নিয়োগের বিষয়টি জানানো হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9