ববিতে সশরীরে পরীক্ষা চলবে, খোলা থাকবে হল

২২ জানুয়ারি ২০২২, ০২:২৩ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঘোষিত ও চলমান সেমিস্টার/বর্ষ/ল্যাব ফাইনাল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। শনিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষাকার্যক্রম সচল রাখার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে, ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল,ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীরে হবে। মিডটার্ম পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন হবে।

আরও পড়ুন: রাজধানীতে ওমিক্রন ছড়িয়েছে ৬৯ শতাংশ

পরবর্তীতে মিডটার্ম বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নিবে। আবাসিক হলসমূহ খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরীক্ষা রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালু থাকবে। প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে প্রথম বর্ষ ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি প্রজ্ঞাপন ও শিক্ষার্থীদের সমস্যাগুলো মাথায় রেখে ও শিক্ষাকার্যক্রম চালু রাখার জন্য একাডেমিক কাউন্সিলে এ সকল সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরি বন্ধ না হলেও অনলাইনে ক্লাস-পরীক্ষার পথে হাঁটছে। তবে আবাসিক হলগুলো খোলাই থাকছে।

আরও পড়ুন: সপ্তাহে ছয়টি গাজর খেলে যা হয়

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রজ্ঞান জারির পর ইতোমধ্যে ১০টি সরকারি বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আবাসিক হল খোলা রেখে অনলাইনে ক্লাস-পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অন্য বিশ্ববিদ্যালয়গুলোও একই পথে হাঁটার পরিকল্পনা করেছে।

সিদ্ধান্ত না জানানো একাধিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সরকারের এই সিদ্ধান্তের সাথে মিল রেখে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেবেন তারা। তবে এখনই আবাসিক হল বন্ধের চিন্তাভাবনা নেই তাদের।

এর আগে, ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। দফায় দফায় বাড়ে সেই ছুটি। দেড় বছর পর ২০২১ সালের সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence