রাজধানীতে ওমিক্রন ছড়িয়েছে ৬৯ শতাংশ

১৭ জানুয়ারি ২০২২, ০৩:১৯ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © টিডিসি ফটো

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঢাকাতে ৬৯ শতাংশ ছড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

একটি জরিপের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ওমিক্রন নিয়ে ঢাকায় এ জরিপ করা হয়েছে। এতে দেখা গেছে, ঢাকায় এখন পর্যন্ত ওমিক্রন ৬৯ শতাংশ ছড়িয়েছে। ঢাকার বাইরেও এমন হবে বলে আমরা আশঙ্কা করছি। সংক্রমণ এ হারে বাড়তে থাকলে আগামী এক-দেড় মাসের মধ্যে হাসপাতলে কোনো জায়গা থাকবে না।

আরও পড়ুন: ফেল করায় ২৩ শিক্ষার্থীকে ছাড়পত্র দিচ্ছে রাজউক স্কুল

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের টিকা কার্যক্রম চলমান। আমরা টিকার বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি। বুস্টার ডোজে খুব বেশি অগ্রগতি লাভ করেনি। কারণ ছয় মাস সবার পূরণ হয়নি। এ পর্যন্ত প্রায় ৭ লাখের মতো বুস্টার ডোজ দিতে পেরেছি। আমি প্রথমেই জানাচ্ছি যে, বুস্টার ডোজের বয়স ছিল ৬০ বছর। এখন থেকে ৫০ বছর বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।

তিনি বলেন, আপনারা দেখছেন দেশে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট ধাপে ধাপে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এসব নিয়ে আমরা কিছুটা হলেও চিন্তিত ও আতঙ্কিত। আমরা চাই না দেশে সংক্রমণ এভাবে বাড়ুক। কিন্তু গত ১৫/২০ দিনে সংক্রমণের হার ১৮ শতাংশে চলে এসেছে।

আরও পড়ুন: শাবিপ্রবিতে ৪২ জন করোনায় আক্রান্ত, দাবি ভিসির

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশ। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে।

এর আগে গতকাল শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৩ হাজার ৪৪৭ জন; শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩৫ শতাংশ।

কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
মোহাম্মদপুরে অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোনসহ টাকা ছি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘থর’ খ্যাত অভিনেতা হেমসওয়ার্থের বাড়িতে ডাকাতি
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে: আইআরজিসি
  • ১৩ নভেম্বর ২০২৬
পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
  • ১৩ নভেম্বর ২০২৬
গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950