গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন

১৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ AM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ AM
বরিশালের গৌরনদীতে গরু চুরির অভিযোগে আটক-৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন

বরিশালের গৌরনদীতে গরু চুরির অভিযোগে আটক-৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন © সংগৃহীত ও সম্পাদিত

বরিশালের গৌরনদী উপজেলায় ‘গরু চোর চক্রের’ একজনের বাড়ি ও গোয়ালঘরে আগুন দিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা। বৃহস্পতিবার সকালে উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল।

আটক তিনজন হলেন- শাহজিরা গ্রামের আজিজ মীরা (৬৫), তার শ্যালকের ছেলে সাকিল হোসেন এবং বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার নয়ন শিকদার।

স্থানীয় বাসিন্দা আদম আলী সিকদার বলেন, এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় বুধবার রাত তিনটা পর্যন্ত পাহারা দেন তিনি। পরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর গোয়ালঘরে গিয়ে দেখেন, তার গরু নেই। বৃষ্টির কারণে গরুর পায়ের ছাপ অনুসরণ করে আজিজ মীরার গোয়ালঘরে গিয়ে গরুটি খুঁজে পান।

এ সময় স্থানীয় লোকজন আজিজ মীরাকে ঘিরে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশের উপস্থিতিতে তার গোয়ালঘরের পেছন থেকে একই গ্রামের নাসির খানের চুরি হওয়া গরুর রশি ও চামড়া উদ্ধার করা হয়।

এ সময় ক্ষুব্ধ লোকজন আজিজ মীরাকে মারধর করেন। পরে তার শ্যালকের ছেলে সাকিল ও নয়নকেও আটক করা হয়। পরে গৌরনদী মডেল থানা, বরিশাল লাইন ও আগরপুর তদন্ত কেন্দ্র থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।

পুলিশ তিনজনকে নিয়ে যাওয়ার পর সকাল ১০টার দিকে ক্ষুব্ধ লোকজন আজিজ মীরার বসতঘর ও গোয়ালঘরে আগুন দেন।

ওসি তারিক হাসান রাসেল বলেন, আজিজ সংঘবদ্ধ গরু চোর চক্রের প্রধান। বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে এনে তার গোয়ালঘরে জবাই করা হতো। পরে গৌরনদী ও আশপাশের বাজারে মাংস বিক্রি করা হতো। তার গোয়ালঘরের পেছনের একটি গর্ত থেকে গরুর চামড়াও উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় আটক তিনজনসহ নাম উল্লেখ করে চারজন এবং অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
মোহাম্মদপুরে অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোনসহ টাকা ছি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘থর’ খ্যাত অভিনেতা হেমসওয়ার্থের বাড়িতে ডাকাতি
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে: আইআরজিসি
  • ১৩ নভেম্বর ২০২৬
পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
  • ১৩ নভেম্বর ২০২৬
গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950