শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

১৮ জানুয়ারি ২০২২, ১২:১৭ PM
মানববন্ধনে কুবি শিক্ষার্থীরা

মানববন্ধনে কুবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: শাবিপ্রবিতে বিক্ষোভ-আন্দোলনের শুরু যেভাবে, যে কারণে

আইন বিভাগের শিক্ষার্থী মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারের দাবি জানিয়েছিল। কিন্তু প্রশাসন তা পূরণ না করে তাদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। শিক্ষাঙ্গনে ফ্যাসিবাদ এর নিন্দা জানিয়ে তারা শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবি করেন।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকবাল মুনাওয়ার বলেন, শাবি শিক্ষার্থীদের উপর এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো হামলা চালিয়েছে।  এমন অযোগ্য ব্যক্তি ভিসি থাকতে পারেনা। তার অপসারণ চাই।

আরও পড়ুন: ভিসি অপসারণে ৪৮ ঘণ্টার সময় বেধে দেবে শিক্ষার্থীরা

প্রত্নতত্ত্ব বিভাগের রফিকুল ইসলাম বলেন, শাবিপ্রবিতে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমাদের এই মানববন্ধন। আজকে আমাদের মত শিক্ষার্থীরা হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছে। এটা দেখে যদি আমাদের বিবেক জাগ্রত না হয় তাহলে বুঝতে হবে আমাদের বিবেক ঘুমিয়ে রয়েছে। আজকে তাদের উপর হামলা কালকে আমাদের উপর এইভাবে দিন দিন শিক্ষার্থীদের উপর হামলা বেড়ে চলেছে। আমাদের দাবি একটাই, শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ চাই।

কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬