৮৩ শতাংশ আসন ফাঁকা ইবির, দ্বিতীয় মেধাতালিকা ১৯ জানুয়ারি

১৫ জানুয়ারি ২০২২, ১২:১৪ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। পর্যাপ্ত ভর্তিচ্ছু না পাওয়ায় এখনও ৮৩ শতাংশ আসন খালি রয়েছে বিশ্ববিদ্যালয়টির। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে মোট ১ হাজার ৭৪৫টি আসন খালি রয়েছে।

বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ৩১ ডিসেম্বর ইবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকা প্রকাশিত হয়। এতে মোট আবেদন পড়েছিল ৩৭ হাজার ৭১৪ জন।

আরও পড়ুন: ইবি ভর্তি পরীক্ষার খুটিঁনাটি তথ্য

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শেষ হয় গত ১১ জানুয়ারি। তিনটি ইউনিটে মোট ২ হাজার ৯৫টি আসনের মধ্যে ভর্তি হয় ৩৫০ জন।

ফলে বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ৫০৪টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৮৭৭টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৩৬৪টি আসন খালি রয়েছে।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় গুচ্ছের আওতামুক্ত ইবির ধর্মতত্ত্ব অনুষদ

খালি আসনগুলোতে ভর্তির জন্য আগামী ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই তালিকায় স্থানপ্রাপ্তদের ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।

মাত্রাতিরিক্ত ফাঁকা আসনের বিষয়ে সেলের পরিচালক ড. আহসান উল আম্বিয়া গণমাধ্যমকে বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার ২০টি বিশ্ববিদ্যালয়ে মেরিট লিস্টে সব বিশ্ববিদ্যালয় সেরা ছাত্রদের বাছাই করে নেওয়ার চেষ্টা করেছে। সেই অনুযায়ী বিভাগ ভিত্তিক শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো সব বিশ্ববিদ্যালয়ে প্রায় কাছাকাছি। তাই শিক্ষার্থীরা বুঝে উঠতে পারছে না কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ভালো হবে।

বিনা মূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাস্পায়…
  • ১৭ মার্চ ২০২৬
খাদে এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি, জানালেন নিজ অবস্থান
  • ১৭ মার্চ ২০২৬
গত এক দশকে বাংলাদেশে অর্ধেক তরুণ চাকরি পাননি
  • ১৭ মার্চ ২০২৬
আকস্মিক ঝড়ে লন্ডভন্ড চরাঞ্চল, ভোলায় ঈদের আগে ঘরহারা অর্ধশত …
  • ১৭ মার্চ ২০২৬
ইরানে কয়েকশ স্টারলিংক ডিভাইস জব্দ করেছে আইআরজিসি 
  • ১৭ মার্চ ২০২৬
জামায়াতের কোন নেতা কোথায় ঈদ করবেন
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence