জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাহাত, সম্পাদক রাকিবুল

০৭ জানুয়ারি ২০২২, ০৩:৩৮ PM
আব্দুল্লাহ আল রাহাত ও মোহাম্মদ রাকিবুল ইসলাম

আব্দুল্লাহ আল রাহাত ও মোহাম্মদ রাকিবুল ইসলাম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের ২০২২-২৩ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল্লাহ আল রাহাতকে সভাপতি ও মোহাম্মদ রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।

শুক্রবার (৭ জানুয়ারি) ক্লাবের মডারেটর ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মো. মহিউদ্দীন ও ক্লাবের ২০১৯-২০ সেশনের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুই স্তর বিশিষ্ট এই কমিটিতে ২০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ এবং ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

আরও পড়ুন: সান্ধ্যকালীনে আগ্রহী বিশ্ববিদ্যালয়গুলো, দ্বিতীয়বার ভর্তিতে না কেন?

কমিটতে সহ সভাপতি হিসেবে জয় চৌধুরী এবং সাদিয়া হাসান, কোষাধ্যক্ষ মো. এনামুল করিম রাফি, সহকারী সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান এবং তাসপিয়া ইসলাম, হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট মো. শাহরিয়ার কবির রিসাত, হেড অফ ক্রিয়েটিভ সুমাইয়া পিথী, কো-হেড অফ ক্রিয়েটিভ আব্দুল্লাহ আবরার, হেড অফ আইটি মো.তাহসিন ফাহাদ, কো হেড অফ আইটি মো. সাদিয়া বিনতে সানোয়ার, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট আদিব মাহমুদ, হেড অফ কন্টেন্ট এন্ড ক্রিয়েটিভ রাইটিং আফরিদা তাবাসসুম, হেড অফ মেম্বারশিপ সার্ভিস রেজমিন আক্তার, হেড অব ব্রান্ডিং শাহরিয়ার চৌধুরী বর্নীও, হেড অফ ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন শাফকাতুল আজম, হেড অফ ডিজিটাল কমিউনিকেশন শাফায়াত আরদিত নাবিল, হেড অফ অপারেশন রানা ইসলাম, হেড অফ পি আর এন্ড মিডিয়া মো.নাইমুল হাসান সুপ্ত কে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন: বেরোবির চিঠিতে ‘রোকেয়া’ বানান ভুল

জবি ক্যারিয়ার ক্লাবের সহ সভাপতি জয় চৌধুরী বলেন, ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রফেশনাল জীবনের পরিচয় ঘটানোসহ বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক সচেতনতামূলক কাজ করে আসছে। এই ধারাবাহিকতায় ক্লাবের প্রতিটি সদস্যের উন্নয়ন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের নতুন কমিটির মূল লক্ষ্য।

সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, জবি ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য হলো কিছু ছাত্র-ছাত্রীদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করা। আমরা এ কাজটি করতে চাই পাশাপাশি শিক্ষার্থীদের প্রফেশনাল জগতের বাস্তব সমস্যা সমাধানে দক্ষ করে তুলতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব।

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ …
  • ১৩ নভেম্বর ২০২৬
বিভাগীয় শহরগুলোতে হচ্ছে ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান, জাতীয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছেন…
  • ১৩ নভেম্বর ২০২৬
লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950