মেধা বিকাশে স্কুলে রঙিন দেয়াল প্রদর্শনী

০৪ জানুয়ারি ২০২২, ০৯:২৬ AM
আলপনায় খেলা করছে স্কুল শিক্ষার্থীরা

আলপনায় খেলা করছে স্কুল শিক্ষার্থীরা © সংগৃহীত

স্কুল শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তার জন্য আয়োজন করা হয়েছে সৃজনশীল রঙিন দেয়ালচিত্র প্রদর্শনী। সোমবার (৩ জানুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) বিভাগ নগরীর দুটি স্কুলে পৃথক এই প্রদর্শনীর আয়োজন করে।

আন্তঃদেশীয় গবেষণা প্রকল্প ‘সেন্টার ফর সাসটেইনেবল, হেলদি অ্যান্ড লার্নিং সিটিজ অ্যান্ড নেইবারহুডস’ (এসএইচএলসি) এর  আওতায় নগরীর এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রদর্শনীটি করা হয়।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় যাবেন যেভাবে

প্রদর্শনীতে দেখা গেছে, শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে স্কুলের বারান্দা, সীমানাপ্রাচীর, শ্রেণিকক্ষের দেয়াল, ছাদ ও মেঝেতে ফুটিয়ে তোলা হয়েছে রঙিন আলপনা। শিক্ষনীয় এসব আলপনায় রয়েছে নানান রকমের প্রাণীর ছবি। সেই সঙ্গে আছে বর্ণমালা, সৌরজগতের গ্রহ, পৃথিবী ও পিরামিডের বুকে আঁকা প্রয়োজনীয় খাদ্যের তালিকা। 

এই প্রকল্পের আওতায় উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য, শিক্ষা এবং নগরায়ণের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধান নিয়ে কাজ করছে খুবির ইউআরপি বিভাগ। এরই ধারাবাহিকতায় খুলনার প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশুদের সক্রিয় শিক্ষার উপযোগী পরিবেশ আরও বিকশিত করার লক্ষ্যে স্কুলে দেয়ালচিত্র অঙ্কন এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে। এসব চিত্রকর্মে শিশুরা তাদের এলাকার স্বাস্থ্য, শিক্ষা এবং নগরায়ণের সমস্যাগুলো তুলে ধরে।

আরও পড়ুন: স্মৃতি থেকে আঁকা ম্যাপে ৩৩ বছর পর মা-ছেলের পুনর্মিলন

প্রদর্শনী অনুষ্ঠানে এসএইচএলসি প্রকল্পের ইন-কান্ট্রি কো-ইনভেস্টিগেটর এবং খুবির ইউআরপি বিভাগের অধ্যাপক তানজিল সওগাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।  প্রকল্প পরিচালক ও ইউআরপি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিল্পী রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

খুবির এ উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান শিশুদের সৃজনশীলতা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় তিনি বলেন, কাউকে পেছনে ফেলে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যেতে হবে। 

আরও পড়ুন: ওমিক্রনে লকডাউন নয়, চালু থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

এ সম্পর্কে ড. শিল্পী রায় জানান, স্কুল কার্যক্রমে শিশুদের সৃজনশীল অংশগ্রহণ এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে তাদের মনস্তাত্ত্বিক মূল্যায়ন ভূয়সী প্রশংসাযোগ্য। এ ধরনের কার্যক্রম গবেষণা পরিমণ্ডলকে সমৃদ্ধ করবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে টেকসই নগরায়ণের বার্তা পৌঁছে দেবে।

দারুণ এই প্রদর্শনীটি দেখতে এসে পঞ্চম শ্রেণি পড়ুয়া ঋতু আক্তার হাসিমুখে জানিয়েছে, এখন থেকে আমরা খেলতে খেলতে শিখব।

এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদিকুর রহমান খান, এরশাদ আলী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সামসুল আলম মিয়া স্বপন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
নেত্রকোনায় মাদক সেবনের দায়ে তিন যুবক গ্রেপ্তার
  • ৩০ মার্চ ২০২৬
ইসরায়েলের তেল শোধনাগারে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা
  • ৩০ মার্চ ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ চোরাকারবারি আটক
  • ৩০ মার্চ ২০২৬
গোবিপ্রবির আইন বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, বার কাউন্সিলে …
  • ৩০ মার্চ ২০২৬
নিজ কক্ষে বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence