নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

০৩ জানুয়ারি ২০২২, ০৮:৫৯ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। ফলাফল দেখা যাবে www.jkkniu.edu.bd ওয়েবসাইটে।

আরও পড়ুন: ঢাবির সান্ধ্য কোর্সের লাগাম টানতে আসছে ‘নীতিমালা’

ফল ঘোষণা করে উপাচার্য বলেন, পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ৫ ও ৬ জানুয়ারি থেকে সকল ইউনিটের সাক্ষাতকার কার্যক্রম চলবে। তবে চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা ৬ জানুয়ারি সকাল ১১টায় এবং সংগীত ও থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ব্যবহারিক পরীক্ষা ৫ ও ৬ জানুয়ারি সংশ্লিষ্ট বিভাগগুলোতে অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম আল মামুন প্রমুখ।

আরও পড়ুন: করোনা বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট আবেদন করে ২৮ হাজার ৯শ ৭ জন শিক্ষার্থীর। এর মধ্যে কলা অনুষদে (ভাষা ও সাহিত্য) ১৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৬২৫, কলা অনুষদে (পারফর্মিং আর্ট) ৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩০৯, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৪৪৩, ব্যবসায় প্রশাসন অনুষদে ২৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮ হাজার ৮০৮, সামাজিক বিজ্ঞান অনুষদে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৪৬৭, আইন অনুষদে ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৯৫৮ ও চারুকলা অনুষদে ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৯৭ টি।

চিকিৎসাব্যবস্থায় এমন জট— মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের ২০তম বৈজ্ঞানিক সেমিন…
  • ১৩ নভেম্বর ২০২৬
গ্যালারি ভর্তি বাংলাদেশকে ‘চুপ’ করে দিতে চায় পাকিস্তান
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার, ‘গ্লোবাল অ্যাটলাস অব প্যালিয়েট…
  • ১৩ নভেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ…
  • ১৩ নভেম্বর ২০২৬
২৭৩ জনবল নিয়োগ দেবে ব্যানবেইস, জেএসসি পাসেই শুরু আবেদন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950