২৭৩ জনবল নিয়োগ দেবে ব্যানবেইস, জেএসসি পাসেই শুরু আবেদন

১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ PM
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো © সংগৃহীত

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) ১৪ ক্যাটাগরিতে ২৭৩ জন সেবাকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ব্যানবেইসের প্রধান কার্যালয়ে ১০টি ক্যাটাগরিতে ২৩ জন এবং দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) চারটি ক্যাটাগরিতে ২৫০ জন নেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। সোমবার (৯ নভেম্বর) ব্যানবেইসের পরিচালক মোহাম্মদ মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), শিক্ষা মন্ত্রণালয়।

সর্বমোট পদ: ২৭৩টি।

আবেদন শেষ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

পদের নাম ও পদসংখ্যা:

ব্যানবেইস, ঢাকা কার্যালয়:

১. ইলেকট্রিশিয়ান: ২টি।

বেতন: মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা বা লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি

২. এসি মেকানিক: ১টি।

বেতন: মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। এসি সার্ভিসিংয়ের প্রশিক্ষণ বা সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. সার্ভার টেকনিশিয়ান: ১টি।

বেতন: মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. ড্রাইভার: ২টি।

বেতন: মাসিক সেবামূল্য ১৯,৬৩৬ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। হালকা বা মাঝারি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

৫. লিফটম্যান: ১টি।

বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. ডেসপাচ রাইডার: ১টি।

বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭. মেসেঞ্জার: ২টি।

বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: ৪,০২৫ পদে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর, সচিবালয়, সেনাবাহিনী-নৌবাহিনীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ৫৮ নিয়োগ

৮. নিরাপত্তাপ্রহরী: ৪টি।

বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। শারীরিকভাবে সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৯. পরিচ্ছন্নতাকর্মী: ৮টি।

বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১০. ফরাস: ১টি।

বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর

১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)

১. নিরাপত্তাপ্রহরী: ১২৩টি।

বেতন: মাসিক সেবামূল্য ১৬,৬৭৩ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। শারীরিকভাবে সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. নিরাপত্তাপ্রহরী (সিটি করপোরেশন/পৌরসভা এলাকার জন্য): ২টি।

বেতন: মাসিক সেবামূল্য ১১,১৭৫ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। শারীরিকভাবে সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পরিচ্ছন্নতাকর্মী: ১২৩টি।

বেতন: মাসিক সেবামূল্য ১৬,৬৭৩ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, বয়স ও শিক্ষাগত যোগ্যতাও শিথিল

৪. পরিচ্ছন্নতাকর্মী (সিটি করপোরেশন/পৌরসভা এলাকার জন্য): ২টি।

বেতন: মাসিক সেবামূল্য ১৭,১৭৫ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৬০ বছর। 

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১ জহির রায়হান সড়ক (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনপত্রের নমুনা এখানে দেখুন।

রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজ শিক্ষার্থী ও রেস্টুরে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাকির নায়েককে আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে নিহত বিএনপি নেত…
  • ১৩ নভেম্বর ২০২৬
চিকিৎসাব্যবস্থায় এমন জট— মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950