বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা © টিডিসি সম্পাদিত
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২টি ক্যাটাগরিতে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা
আবেদন শুরু: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ১৭ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদের নাম ও পদসংখ্যা:
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬টি।
বেতন: গ্রেড-১৬, ২১,৯০০-৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
২. মালি: ১টি।
বেতন: গ্রেড-২০, ২০,০০০-৪৮,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আরও দেখুন: বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, বয়স ও শিক্ষাগত যোগ্যতাও শিথিল
আবেদন ফি: সার্ভিস চার্জসহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা। মালি পদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা।
পরীক্ষার পদ্ধতি: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদ, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ এবং অন্যান্য প্রযোজ্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রের এক সেট ফটোকপিও জমা দিতে হবে। এ ছাড়া Applicant's Copy এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।




