বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, বয়স ও শিক্ষাগত যোগ্যতাও শিথিল

১২ নভেম্বর ২০২৬, ১০:৪০ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ AM
বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদনের জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে আবেদনের সময়ও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বোচ্চ ২৩ বছর বয়সী এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ পাওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেনাবাহিনীর এজির শাখার পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদনের জন্য ২০২৭ সালের ১ জুলাই তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হতো। নতুন সিদ্ধান্তে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে। তবে বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আরও দেখুন: পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্টম শ্রেণি পাস থেকে

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হতো। এখন উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ থাকলেই আবেদন করা যাবে।

আবেদনের সময়সীমা ও পদ্ধতি: বয়স ও শিক্ষাগত যোগ্যতায় ছাড় দেওয়ার পাশাপাশি ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদনের সময়সীমা ১৩ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করতে ভিজিট করতে হবে এখানে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে আবেদনসংক্রান্ত তথ্যের জন্য +৮৮০১৭১৩১৬১৯৭৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরও দেখুন: এসএসসি পাসেই সরকারি চাকরি, কর্মচারী নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সেনাবাহিনী সদর দপ্তরের এজির শাখার পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তরের পরিচালক। বিজ্ঞপ্তিটি ১২ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে একদল হাজারো অনুরোধের পরও স্বাধী…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
ফের কমল সোনার দাম, ভরিতে কত
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950