বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

নতুন বিভাগীয় প্রধানের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও

০২ জানুয়ারি ২০২২, ০৮:২৯ PM
নতুন বিভাগীয় প্রধানের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও

নতুন বিভাগীয় প্রধানের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে নতুন বিভাগীয় প্রধানের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (২ জানুয়ারি) প্রশাসনিক ভবনের সামনে সারাদিন অনশন কর্মসূচি পালিত হয়।

পরে বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের কার্যালয় ঘেরাও করে অনশন শুরু করেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বেরোবি ভর্তির মেধা তালিকা প্রকাশ

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, আমরা দীর্ঘদিন থেকে বিভাগীয় প্রধান পরিবর্তনের জন্য আন্দোলন করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিয়েও পালন করেনি।

আরও পড়ুন: আর্টিকেল কপি করায় গুগল স্কলারের লাল তালিকায় বেরোবি শিক্ষক

তিনি বলেন, আজ সারাদিন প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করে উপাচার্য দফতরের সামনে আন্দোলন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

এর আগে, বিভাগীয় প্রধান অপসারণের দাবিতে গত বছরের ১৯ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিল অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বেরোবি উপাচার্যের দুর্নীতির প্রমাণ পেয়েছে ইউজিসি, ব্যবস্থা নেওয়ার সুপারিশ

২০ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন শরিফুল ইসলাম, বহিরাঙ্গণ কার্যক্রম দফতরের পরিচালক সাব্বীর আহমেদ আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।

কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন না হওয়ায় ২ জানুয়ারি সকাল থেকে অনশন কর্মসূচি পালন করছে অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

চিকিৎসাব্যবস্থায় এমন জট— মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের ২০তম বৈজ্ঞানিক সেমিন…
  • ১৩ নভেম্বর ২০২৬
গ্যালারি ভর্তি বাংলাদেশকে ‘চুপ’ করে দিতে চায় পাকিস্তান
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার, ‘গ্লোবাল অ্যাটলাস অব প্যালিয়েট…
  • ১৩ নভেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ…
  • ১৩ নভেম্বর ২০২৬
২৭৩ জনবল নিয়োগ দেবে ব্যানবেইস, জেএসসি পাসেই শুরু আবেদন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950