ডিনস অ্যাওয়ার্ড পেলেন কুবির ৫১ শিক্ষার্থী

০২ জানুয়ারি ২০২২, ০৭:০৭ PM
ডিনস অ্যাওয়ার্ড পেলেন কুবির ৫১ শিক্ষার্থী

ডিনস অ্যাওয়ার্ড পেলেন কুবির ৫১ শিক্ষার্থী © টিডিসি ফটো

প্রথমবারের মত ৫১ জন শিক্ষার্থীকে ডিনস অনার অ্যাওয়ার্ড প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। রোববার (২ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চ্যুয়াল ক্লাস রুমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড উপ-কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমানের সভাপতিত্বে এবং উপ-কমিটির সদস্য সচিব ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপাক ড. মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

আরও পড়ুন: রুমমেটের সঙ্গে ঝগড়া, কুবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ডিনস অ্যাওয়ার্ড শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই অর্জন শিক্ষার্থীদের নতুন কিছু অর্জন করতে উৎসাহিত করবে। এই অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন তাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

আরও পড়ুন: ৫৯৪ দিন পর সশরীরে সহপাঠীর সঙ্গে ক্লাসে কুবি শিক্ষার্থীরা

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, এই অ্যাওয়ার্ড শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথে দিতে পারলে চাকরি জীবনে শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পেত। এই অনুষ্ঠান প্রতিবছর করলে শিক্ষার্থীদের আরো উৎসাহিত হতো।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলেন, যারা এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের আলো। এই আলো সারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে হবে। আমরা জানি প্রতিটি পুরষ্কারের পিছনে জড়িয়ে রয়েছে বিশাল ইতিহাস।

আরও পড়ুন: নতুন নেতৃত্বে রেডিও কুবি

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. হাবিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও আবাসিক হলসমূহের প্রাধ্যক্ষসহ বিভন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে স্নাতক পর্যায় থেকে আট শিক্ষাবর্ষের সর্বমোট ১৮ জন এ অ্যাওয়ার্ড পেয়েছেন। তারা হলেন- গণিত বিভাগের হুমাইরা দিল আফরোজ ও ফারহানা ইয়াসমিন, পরিসংখ্যান বিভাগের উম্মুল খায়ের সুমি ও সোনিয়া আকতার, অর্থনীতি বিভাগের মিস নয়ন তারা ও স্বর্ণা মজুমদার, ব্যবস্থাপনা বিভাগের সংগীতা বসক ও মো. রফিকুল ইসলাম শাকিলা ফেরদৌস, একাউন্টিং বিভাগের অরূপা সরকার ও রাবেয়া জামান, মার্কেটিং বিভাগের নাসরিন আকতার ঝুমুর ও তানজীনা ইয়াসমিন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের রিপা আকতার, সিএসই বিভাগের নয়ন বণিক, আইসিটি বিভাগের আমেনা বেগম, মোঃ কামরুল হাসান এবং পিন্টু চন্দ্র পাল।

আরও পড়ুন: কুবি শিক্ষার্থীদের নিজ শহরে নিরাপদে পৌঁছে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

স্নাতকোত্তর পর্যায়ের ছয়টি শিক্ষাবর্ষ থেকে পেয়েছেন সর্বমোট ৩৩ জন। তারা হলেন- গণিত বিভাগের সামিয়া তাহের, খাদিজা বেগম, পারভীন আকতার, হুমায়রা দিল আফরোজ ও মাহিনুর আকতার, পদার্থ বিজ্ঞান বিভাগের সানজিদা হক ও অন্তরা তাজরীন তৃণা, পরিসংখ্যান বিভাগের কনকন আচার্য, রসায়ন বিভাগের শারমিন আকতার রূপা ও মো. আলাউদ্দিন হোসাইন, অর্থনীতি বিভাগের মো. মাসুদ রানা, মো. সাইফুল ইসলাম, স্বর্ণা মজুমদার ও সায়েদা সুরাইয়া সুলতানা, নৃবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান লিপা।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. জাহিদ হাসান, সঙ্গীতা বসাক, মো. রফিকুল ইসলাম ও শাকিলা ফেরদৌস, একাউন্টিং বিভাগের ফাহামিদা হোসাইন, তৃণা সাহা, ফাহিমুল কাদের সিদ্দিকী ও মো. কাউসার খান, মার্কেটিং বিভাগের মোঃ আওলাদ হোসাইন, নাসরিন আকতার ঝুমুর, খালেদা আকতার, জাহিদুল ইসলাম পাটোয়ারী ও তানজীনা ইয়াসমিন। সিএসই বিভাগের মেশকাত জাহান ও তাপসী গোস্বামী এবং আইসিটি বিভাগের আমেনা বেগম, নাবিলা মেহজাবিন ও মোহাম্মদ কামরুল হাসান।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন-২০২০ উপলক্ষে ডিনস অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। স্নাতক ডিগ্রি ২০০৬-০৭ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এবং স্নাতকোত্তর ডিগ্রি ২০১০-১১ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৫১ জন শিক্ষার্থীরা ডীনস্ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। সম্মাননা হিসেবে শিক্ষার্থীদের ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950