নজরুল বিশ্ববিদ্যালয়কে জাককানইবি না বলার আহ্বান উপাচার্যের

২৯ ডিসেম্বর ২০২১, ০১:১১ PM
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর © ফাইল ছবি

জাককানইবি না বলার আহ্বান জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। তিনি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পরিচিত ছিলেন ‘নজরুল’ নামে। তাই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘নজরুল বিশ্ববিদ্যালয়’, জাককানইবি নয়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের নবীন বরণ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: মায়ের পরামর্শে প্রাণ বাঁচল সাতার না জানা জবি শিক্ষার্থীর

ড. সৌমিত্র শেখর বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়াতে এই ধরনের নামকরণ অনেক সময় প্রতিবন্ধক হয়ে দাড়ায়। প্রায় ১৫ বছর যাবত বিশ্ববিদ্যালয়কে জাককানইবি না বলে ‘নজরুল বিশ্ববিদ্যালয়’ বললে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি আরও ভালো হতো। লেখার সময় বিশ্ববিদ্যালয়ের পুরো নাম লেখার চেষ্টা করতে হবে।’

রাজধানীতে নিজের সঙ্গে ঘটা বিশ্ববিদ্যালয়ের নাম বিভ্রাট সম্পর্কিত অভিজ্ঞতা তুলে ধরেন উপাচার্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ এই বিষয়টাও উল্লেখ করেন তিনি। সাংবাদিক ও মিডিয়া কর্মীদের এই বিষয়ে সচেতন হতে অনুরোধ করেন।

আরও পড়ুন: ৩১ বছর ধরে বন্ধ নির্বাচন, চাকসু এখন ‘বিয়ের ক্লাব’

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ ইরফান আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) তপন কুমার সরকার, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক আহসান কবীর।

অনুষ্ঠান শেষে উপাচার্য নবনির্মিত ছাত্রী হল 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব' ও ছাত্র হল 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ‘বঙ্গবন্ধু’র ম্যুরাল উদ্বোধন করেন।

আরও পড়ুন: এসএসসির ফল ঘরে বসে জানবেন যেভাবে

এসময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত শারমিনসহ হাউজ টিউটর এবং ছাত্র হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদারসহ হাউজ টিউটর, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক হাফিজুর রহমান, প্রকল্প পরিচালক জোবায়ের হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ শিক্ষার্থীরা।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে এবার ক্রীড়া জ্যোতিষীর ভবিষ…
  • ১৪ জুলাই ২০২৬
এআই বদলে দিতে পারে বৈশ্বিক অর্থনীতি, কর্মসংস্থানেও বড় ধাক্ক…
  • ১৪ জুলাই ২০২৬
বিশ্বকাপে ভ্রমণের দিক দিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আর্জেন্টিন…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা
  • ১৪ জুলাই ২০২৬
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে পারভেজ
  • ১৪ জুলাই ২০২৬
সকালের রুটিনে বদল আনলেই কমবে স্ট্রেস হরমোন কর্টিসল
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence