বর্তমানে দেশে গণতন্ত্র নির্বাসিত: সরদার রুহীন হোসেন প্রিন্স

২০ ডিসেম্বর ২০২১, ০৭:৫৭ PM
সরদার রুহীন হোসেন প্রিন্স

সরদার রুহীন হোসেন প্রিন্স © টিডিসি ফটো

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্পাদক সরদার রুহীন হোসেন প্রিন্স বলেছেন, বর্তমানে দেশের রাজনীতিতে নীতি নেই। সরকারি দলে থাকা নেতাকর্মীদের যেন অর্থ কামাই করাই প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। যেকোন ভাবে ক্ষমতায় যাওয়াই যেন তাদের লক্ষ্য। দেশের বুদ্ধিজীবীরাও দলকানায় পরিণত হয়েছে। গণতন্ত্রহীন সমাজই আমাদের এখানে নিয়ে গেছে। দেশে গণতন্ত্র আজ নির্বাসিত।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলা মঞ্চে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্বববিদ্যালয় (ইবি)  সংসদের ১৬তম সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়, সেই মেয়র আ’লীগ থেকে বহিষ্কার 

তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে দেশবাসীর মগজে একধণের ভয় জেঁকে বসে আছে। 

তিনি আরও বলেন, আজ দেশের শিক্ষাপদ্ধতি চাকরির ব্যবস্থা করতে পারছেনা। এজন্যই আমাদের সব সময়ের চাওয়া কর্মমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাপদ্ধতি। এটি করলে দেশে শিক্ষাব্যবস্থা ও চাকরির ক্ষেত্রে যে সমস্যা রয়েছে তা কেটে যাবে। আমরা যদি দেশকে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ, লোটপাটকারী ও বিদেশি আধিপত্যবাদীদের হাত থেকে মুক্ত করার শপথ নিতে পারি এবং শিক্ষার অধিকার আদায়ের লড়াইকে যদি তীব্রতর করতে পারি তাহলেই আগামী দিনে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে এনে সাম্যের বাংলাদেশ গড়তে পারবো।

আরও পড়ুন: রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু কাল

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জিকে সাদিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, সিপিবির ঝিনাইদহ শাখা সভাপতি রবিউল আলম খোকন, সাধারণ সম্পাদক স্বপন বাগচী ও ঝিনাইদহ উদীচীর সভাপতি কে এম শরীফ। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমান। পরে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

‘শক্তিশালী’ ইহুদি লবির চাপে ইরানে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ…
  • ১৭ মার্চ ২০২৬
মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • ১৭ মার্চ ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল সংক্রামক …
  • ১৭ মার্চ ২০২৬
স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল নিয়ে কেন এত বিতর্ক?
  • ১৭ মার্চ ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনে চাকরি, পদ ৪৪, আবেদন সরাসরি-ডাকযোগে
  • ১৭ মার্চ ২০২৬
মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও …
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence