রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু কাল

২০ ডিসেম্বর ২০২১, ০২:৪৯ PM
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু কাল

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু কাল © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: স্বামীর নির্যাতনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

তিনি বলেন, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আর ভর্তি কার্যক্রম আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এখনো অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। এ কারণে দ্বিতীয়বারের মতো ভর্তির সময় বাড়ানো হয়েছে। যারা ভর্তি হয়েছিলো তাদের অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। এখন তারা ভর্তি বাতিল করছেন। ফলে অনেক আসন ফাঁকা রয়েছে। তাই ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

আরও পড়ুন: ‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হওয়া সেই কলেজছাত্র উদ্ধার

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে জানা গেছে, অনেকেই ভর্তি হতে আসছে। এ কারণে দ্বিতীয়বারের মতো ভর্তির সময় বাড়ানো হয়েছে।

এর আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার আগে ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ১ ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: জামিন পেলেন ক্রিকেটার নাসির

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহতম বিশ্ববিদ্যালয়। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ১০টি অনুষদের অধীনে ৫৭টি বিভাগ রয়েছে এবং অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৪১টি, যার মধ্যে সরকারি ১১টি ও বেসরকারি ২৪টি। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে ৫টি। ১৯৫৩ সালে ইংরেজি ও দর্শন বিভাগ খোলার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে কলা অনুষদে ১১টি বিভাগ রয়েছে।

খুকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্তকরণ ও আলোচনা …
  • ২৫ আগস্ট ২০২৬
ইতিহাসের রেকর্ড তাপমাত্রায় সমুদ্রপৃষ্ঠ, জলবায়ু বিপর্যয়ের মু…
  • ২৫ আগস্ট ২০২৬
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন শরিফুল
  • ২৫ আগস্ট ২০২৬
সোনালী ব্যাংকে বৈষম্য দূর করে নূন্যতম একটি পদোন্নতি কার্যকর…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষায় নকল করায় রাবির সিনেট সদস্য বহিষ্কার
  • ২৫ আগস্ট ২০২৬
পাবনায় বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ রোগীর যক্ষ্মা…
  • ২৫ আগস্ট ২০২৬