‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হওয়া সেই কলেজছাত্র উদ্ধার

২০ ডিসেম্বর ২০২১, ০৮:৫২ AM
 শিক্ষার্থী শিব্বির আহমেদ

শিক্ষার্থী শিব্বির আহমেদ © সংগৃহীত

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী শিব্বির আহমেদকে (২১) দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে এবং ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: ‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে নিখোঁজ কলেজছাত্র

এর আগে শিব্বির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে একটি স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হোন। তিনি কমিউটার ট্রেনযোগে ময়মনসিংহ থেকে জামালপুর আসছেন বলে পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন।

এ ঘটনায় ওইদিন রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার। তারপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে খুঁজতে থাকে।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে বিবাহিত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ

স্ট্যাটাসে শিব্বির লিখেছিলেন, ‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখো।’

এছাড়া সর্বশেষ স্ট্যাটাসে সে লিখেছিলেন, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’।

আরও পড়ুন: ‘মেয়ের বড় সাংবাদিক হওয়ার স্বপ্ন আর পূরণ হলো না’

শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ জানান, ‘আমরা আগেই বলেছিলাম, শিব্বির আত্মহত্যা করার মতো ছেলে না। যাক আল্লাহর অশেষ মেহেরবানিতে তাকে অক্ষত অবস্থায় রাত ৯টার দিকে খুঁজে পেয়েছি। মূলত সে অভিমান করে সবার আড়ালে চলে গিয়েছিলো। তাছাড়া অন্য কিছু না।’

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘সাব্বির মূলত বাবা-মায়ের ওপর অভিমান করে নিখোঁজ হয়েছিল। আমরা তাকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করতে শুরু করি। এবং শিব্বিরের মোবাইলের কলের সূত্র ধরেই দিনাজপুর থেকে তাকে উদ্ধার করি।’

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬