ফাজিল পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

১৩ ডিসেম্বর ২০২১, ০২:০০ PM
ফাজিল পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

ফাজিল পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি © ফাইল ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে। চলবে ১৪ মার্চ পর্যন্ত। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. রফিক আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি (রবিবার) দেশের সকল ফাজিল মাদ্রাসাগুলোর ১ম, ২য় ও ৩য় বর্ষের ফাজিল (স্নাতক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পড়ুন: প্রধানমন্ত্রী ট্রাস্ট বৃত্তি পাবে আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

এতে বলা হয়, ফাজিল ১ম বর্ষের উলূমুল কুরআন ওয়াল হাদীস প্রথম অংশের পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে চলবে ১৪ মার্চ পর্যন্ত। সকল পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

পড়ুন: পরীক্ষার ১১ মাস পর ফল প্রকাশ করল আরবি বিশ্ববিদ্যালয়

এছাড়া পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd-এ পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন

জাতীয় শোক দিবসে কোরআন খতম করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে আরবি বিশ্ববিদ্যালয়ের ‘নয়-ছয়’
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ডাকঘর উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
রাজধানীতে ঈদ উৎসব: আনন্দ মিছিলে ফিরল হারানো ঐতিহ্য
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence