জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

০৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ PM
সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল'র উদ্যোগ

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল'র উদ্যোগ © সৌজন্যে প্রাপ্ত

জাতীয় সংবিধান দিবস ২০২৬ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল'র উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের গণপরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল'গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতকরণই আমাদের সংবিধানের মূল চেতনা।'

র‌্যালিতে নেতৃত্ব দেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, স্কুল অব ল'র ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এয়ার কমোডর মুহাম্মদ মুস্তাকুর রহমান (এলপিআর)।

র‌্যালিতে স্কুল অব ল'র শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, জাতি গঠনের প্রক্রিয়ায় সংবিধান ও সাংবিধানিকতার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল' প্রতিবছর এ ধরনের র‌্যালির আয়োজন করে থাকে।

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950