পরীক্ষার ১১ মাস পর ফল প্রকাশ করল আরবি বিশ্ববিদ্যালয়

০৩ ডিসেম্বর ২০২০, ০৬:৫৪ PM

© ফাইল ফটো

শিক্ষার্থীদের বহুল প্রতিক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ১১ মাস ২৬ দিন পর অবশেষে প্রকাশিত হল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসা সমূহের ফাজিল (স্নাতক) পরীক্ষার ফলাফল।

আজ বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফাযিল (স্নাতক) অনার্স প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৯ এর ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যে সকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে তাদের ফলাফল যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে প্রকাশ করা হবে। এছাড়াও প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোন অভিযোগ থাকলে প্রকাশের ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক এর নিকট লিখিত ভাবে জানাতেও বলা হয়েছে।

দীর্ঘ প্রায় এক বছর পর ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা জানান, ইসলাম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৯ শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে ৮ তারিখে। এরপর আজ দীর্ঘ প্রায় ১১মাস ২৫ দিন পর অবশেষে পরীক্ষার ফল পেলেন তারা। অবশ্য ফলাফল প্রকাশে এমন দীর্ঘসূত্রীতার ব্যাপারে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন সাধারণ শিক্ষার্থীরা।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী গোলাম কিবরিয়া হাসিব বলেন, এত দীর্ঘ সময় পর ফলাফল প্রকাশ করলে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। সরকারি-বেসরকারি চাকুরিতে আবেদন করতে না পারা, সেজনজটে পড়া সহ নানাবিধ অনিশ্চয়তার দরুন দুশ্চিন্তায় ছিলাম।

আরেক শিক্ষার্থী সুলতান মাহমুদ বলেন, ফলাফল প্রকাশে এমন দীর্ঘ সূত্রতার ফলে বিভিন্ন চাকুরিতে আবেদন করা থেকে পিছিয়ে পড়াসহ শিক্ষার্থীদের মাঝে হতাশাও বেড়ছে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে আমাদের ফাজিল (অনার্স) এর পরীক্ষা শেষ হয়েছে। এখন ২০২০ সালের ডিসেম্বর মাসে এসে ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হওয়া পরীক্ষার ফল। অথচ অন্যান্য প্রতিষ্ঠানের একই বর্ষের শিক্ষার্থীরা অনার্স পাশ করে বিভিন্ন চাকুরির জন্য আবেদন করছে, চাকুরির পরীক্ষা দিচ্ছে। ফল প্রকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও উদ্যমী হবার আহ্বান জানান এই শিক্ষার্থী।

ফলাফল প্রকাশে কেন এত দীর্ঘ সূত্রিতা? এমন প্রশ্নের জবাবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন, প্রযুক্তিগত সমস্যা এবং করোনা পরিস্থিতিতে সার্বিক কার্যক্রম বন্ধ থাকায় ফল প্রকাশে কিছুটা সময় লেগেছে।

তিনি বলেন, প্রযুক্তিগত সমস্যা দূরীকরণে ইতোমধ্যেই নতুন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। যার ফলে সামনের দিনগুলোতে অনুষ্ঠিত পরীক্ষা সমূহের ফলাফল যথাসময়ে প্রকাশ করা সম্ভব হলে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close